তুরানের ফেরায় আত্মবিশ্বাসী অ্যাটলেটিকো

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:০৪
চেলসিকে আগামীকাল নিজেদের মাঠে আতিথেয়তা দেয়ার আগে এর চেয়ে বড় সুসংবাদ হয়তো আর হতে পারতো না দিয়েগো সিমিওনের জন্য। কারণ চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের লড়াইয়ের ঠিক আগ মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ফিরে পাচ্ছেন দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা আর্দা তুরানকে। কুচকির চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটানো তুরান ইতোমধ্যে অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। দিয়েগো কস্তার দুর্দান্ত ফর্মের কারণে তুরানের চোট হয়তো বড় দুশ্চিন্তা হয়ে আসেনি সিমিওনের জন্য। তবে ইংলিশ জায়ান্টদের বিরুদ্ধে লড়াইয়ে নি:সন্দেহে কোচের দৃষ্টি থাকবে এই তুর্কীর দিকেই। কারণ এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে মাঠে নেমে তিনটি গোল করেছেন তুরান। পাশাপাশি অবদান রেখেছেন সতীর্থদের কয়েকটি গোলেও।