পাবনা সদর থানার পাশে স্কয়ার রোডে গতকাল রবিবার প্রকাশ্য দিবালোকে শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খানকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
সদর থানা পুলিশ জানায়, সকাল ১০টার দিকে অধ্যক্ষ আব্দুল মান্নান অটোবাইকযোগে শহরে যাওয়ার পথে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিত্কারে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান জানান, অধ্যক্ষ মান্নান হামলাকারীদের মধ্যে ৩ জনের নাম বলেছেন। পুলিশ তাদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।
