ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক পুন:নিয়োগে বৈধতার রিট হাইকোর্টে খারিজ

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:১৪
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের পুন:নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট পিটিশন পূর্ণাঙ্গ শুনানির পর খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন শুনানি শেষে গত বৃহস্পতিবার এ আদেশ দেন। ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেছিলেন। রিট পিটিশনটি শুনানির সময় রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা ওয়াসার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ, এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, এ্যাডভোকেট কামরুনন্নেসা রত্না, এ্যাডভোকেট মুন্সি মনিরুজ্জামান এবং দরখাস্তকারীর পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী অংশ নেন। —প্রেস বিজ্ঞপ্তি