যৌথ মহড়ার জন্য চীনে বাংলাদেশি যুদ্ধজাহাজ

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:১৫
বহুজাতিক নৌ-মহড়ায় অংশ নিতে চীনে পৌঁছেছে বাংলাদেশের একটি যুদ্ধজাহাজ। পূর্ব চীনের শানডং প্রদেশের কিংডাওতে গত শনিবার বিকালে বাংলাদেশ নেভির জাহাজটি পৌঁছে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়। আগামী ২৩ এপ্রিল এই মহড়া অনুষ্ঠিত হতে পারে। এদিন চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নেভির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। যদিও মহড়ার নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি। এছাড়া বহুজাতিক এই মহড়ায় কোন কোন দেশ অংশ নিচ্ছে সে তালিকাও চীনা নৌবাহিনী প্রকাশ করেনি।