মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে ঠোঁটকাটা তালুকাটা ক্যাম্পেইন

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:১৫
আগামী ১ মে ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্লাস্টিক সার্জন ডা. মুহাম্মদ কামরুজ্জামান ও ডা. এ এম জিয়াউল হক মাছুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ দল জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীর অপারেশন করবেন। আগ্রহী রোগীদের ইসলামী ব্যাংক হাসপাতাল, প্লট-৩১, রোড-৩, ব্লক-ডি, সেকশন-১১, মিরপুর, ঢাকায় যোগাযোগ করতে বলা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি