সেন্টমার্টিন দ্বীপের সাগরে গোসল করার সময় নিখোঁজ ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সাব্বির হাসান ও ইসতিয়াক বিন মাহমুদ উদয়ের খোঁজ গত এক সপ্তাহেও মেলেনি। তাদের মৃতদেহ উদ্ধারের চেষ্টায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সাগরে গতকাল রবিবারও অনুসন্ধান চালিয়েছে। অভিযান আরো দুয়েকদিন চলবে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, ৭ দিন ধরে দ্বীপের চারদিকে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও ফিশিং বোট মালিক সমিতির লোকজন নিখোঁজ শিক্ষার্থীদের লাশের সন্ধানে উদ্ধার তত্পরতা চালাচ্ছেন।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, নিখোঁজ দুই শিক্ষার্থী পর্যটককে উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন দ্বীপের চারদিকে তল্লাশী অব্যাহত রেখেছে।
টেকনাফ থানার ওসি রণজিত্ বড়ুয়া জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে আরো দুয়েকদিন অভিযান চালানো হবে। এরপরও পাওয়া না গেলে অভিযান প্রত্যাহার করা হবে।
