মির্জাপুরে আওয়ামী লীগ নেতা খুন

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:১৭
জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং সোনালী ব্যাংক টাঙ্গাইল জেলা শাখা এ্যাসোসিয়েশনর (সিবিএর) সহ-সভাপতি কাজী শফিকুল ইসলাম শফি (৫০) সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টার পর গতকাল রবিবার দুপুরে কুরনি গ্রামের একটি পুকুর পাড় থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। নিহত স্ত্রী আলেয়া বেগম জানায়, গত শনিবার রাতে এক বন্ধুর মোবাইলের ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেনি। এদিকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে মির্জাপুর থানা পুলিশ জিন্নাহ মিয়ার বাড়ির গৃহবধূ বীনা বেগম,মাসুদসহ ৫ জনকে আটক করে। মির্জাপুর থানার এস আই শ্যামল কুমার দত্ত বলেন, সন্দেহজনকভাবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।