কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় চার বিজিবি সদস্য আহত

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২২
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ বিজিবি সদস্য আহত হয়েছেন। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কানা বিল মোড়ে রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থার অবনতি হলে গতকালই তাদের ঢাকায় এনে সিএমএইচ হাসপাতাল ভর্তি করা হয়। আহতরা হলেন সুবেদার মহিউদ্দিন, ল্যান্স নায়েক ওবাইদুল, ল্যান্স নায়েক শফিউল ও সিপাহী আব্দুল হালিম। বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের একটি অপারেশন টিম পেশাগত দায়িত্ব পালন শেষে সেক্টরে ফিরছিল। পথে তাদের বহনকারী পিক-আপ ভ্যানের পেছনের চাকা বিস্ফোরিত হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগলে ওই চারজন আহত হন। বিজিবি ৩২ ব্যাটালিয়নের অফিসার মেজর মেহদী হাসান জানান, আহতদের অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টার যোগে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।