গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩২
খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উত্সবগুলোর মধ্যে অন্যতম একটি উত্সব হলো ইস্টার। আর এই ইস্টার উদযাপনের অংশ হিসেবে চমত্কার অলংকরণে যেসব ইস্টার এগ তৈরি করা হয় তারই সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর কীর্তি গড়ে ইতালির টোসকা হোটেল কর্তৃপক্ষ। ২০১১ সালে ইতালির কোর্টেনোভাতে অবস্থিত লা এসিয়েরি শপিং সেন্টারের সামনে স্থাপিত এই ইস্টার এগটির সর্বোচ্চ পরিধি ছিল রেকর্ড ৬৪ ফুট ৩.৬৫ ইঞ্চি এবং এটির ওজন ছিল ৭,২০০ কেজি।