গুরু-শিষ্য

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২০:১২
কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের হাত ধরে এদেশে অনেক গুণী শিল্পী তৈরি হয়েছে। তবে তাদের সবার আগে যার নাম আসে তিনি হলেন এদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। গুরুর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে লিখেছেন, বলেছেন বিভিন্ন মিডিয়াতে। ওপরের ছবি শিল্পী কনকচাঁপার শুরুর দিককার গুরুর কাছে তালিম নেওয়ার সময় তোলা। শিল্পীর কাছে যা দুর্লভ আর অমূল্য স্মৃতি হয়ে থাকবে আজীবন। বরেণ্য শিল্পী বশির আহমেদকে নিয়ে বিশেষ ফিচার প্রকাশ হবে আগামী ২৪ এপ্রিল সাপ্তাহিক আয়োজন ‘আনন্দ বিনোদন’-এ।