দু’বার অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থমসন সম্প্রতি প্লাস্টিক সার্জারির বিরুদ্ধে কথা বললেন। পৃথিবীর তাবত্ তারকারা যখন প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের তত্ত্ব-তালাশ ও এর কার্যকারিতা নিয়ে মুখিয়ে থাকছেন তখন এমা এক সাক্ষাত্কারে স্পষ্ট জানালেন, ‘এটা প্রকৃতির বিরুদ্ধে অযাচিত ছুরিকাঘাত। আসলে মেকি সৌন্দর্যের তো কোনো মূল্য থাকতে পারে না। আর এটা চূড়ান্ত পর্যায়ের অস্বাস্থ্যকর একটি প্রক্রিয়া।’ ৫৫ বছর বয়সী এই অভিনেত্রী হ্যালো ম্যাগাজিনে দেওয়া এই সাক্ষাত্কারে আরও বলেন, ‘ইদানীং সমাজে এটিকে আরও উত্সাহিত করা হচ্ছে। এটা ঠিক না। কারণ এটা শরীরের জন্য যেমন ক্ষতিকর , তেমনি দর্শকদেরও একভাবে নকল সৌন্দর্য দিয়ে ঠকানো হয়।
