প্রিয় তানভীর শাহিন ভাই,
আপনার ‘সখীরে’ গানটি থেকেই আপনার ভক্ত আমি। বিদেশে থেকেও মাঝে মাঝে দেশে এসে এই যে গান নিয়ে থাকেন। এতে আর্থিকভাবে আপনি কী লাভবান? আপনার নতুন ভিডিও কবে পাবো?
তরিকুল, পাবনা।
আপনার কৌতূহলকে ধন্যবাদ জানাই। আমি গানের জন্যই দেশে আসি। যেমন হঠাত্ করেই মাত্র এক সপ্তাহের জন্য এদেশে চলে এসেছি আমেরিকা থেকে। বিদেশেও আমি গান আর দেশি শিল্পীদের নিয়েই কাজ করি। তাই অ্যালবাম প্রকাশ করে এখন নিজের আত্মতৃপ্তি আর আপনাদের ভালোবাসার চেয়ে বড় লাভ আর কী হতে পারে! নতুন ভিডিও ‘মনের ঘর’ বেরিয়েছে সম্প্রতি।
প্রিয় পাঠক, আপনারা অনলাইনে সারাবিশ্বের যেকোনো প্রান্ত থেকে www.facebook.com/pages/Binodon-Protidin-of-the-daily-Ittefaq এই লিংকে ক্লিক করে ‘লাইক’ দিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবং আপনার যেকোনো প্রাসঙ্গিক মতামত লিখতে পারেন ওয়ালে। আপনার মতামত নিয়েই প্রকাশ হবে এই ‘পাঠক সংযোগ’।
