আমি মিডিয়া থেকে অবসরে প্রায়। তবুও টিভি পর্দায় বিভিন্ন রিয়েলিটি শো দেখে আমার মনে হতো কিছু একটা করি। আমার সে ইচ্ছেটা পূরণ করতে পেরেছে চ্যানেল আই। কারণ তাদের কাছে মানুষের চাওয়া অনেক। আমি চেষ্টা করব এই প্রতিযোগিতা থেকে ভালো কিছু উপহার দিতে।
চ্যানেল আই সেরাকণ্ঠের বিচারক
হিসেবে সংবাদ সম্মেলনে বরেণ্য কণ্ঠশিল্পী
শাহনাজ রহমতউল্লাহ
দেশ অনেক বড় একজন শিল্পীকে হারালো। আমি উনার কম্পোজিশনে বেশ কিছু গান করেছি। পরবর্তীকালে উনি কম্পোজিশন করেননি বলে আর গাওয়া হয়নি। উনার মেয়ের সাথে মাঝে মাঝে আমার কথা হতো। জাতি তার অবদান কখনও ভুলবে না।
বশির আহমেদের প্রয়াণে স্মৃতিচারণায়
রুনা লায়লা
আমি এখন পেইন্টিং নিয়েই বেশি ভাবছি। যখন নিয়মিত অভিনয় করতাম, তখন থেকেই প্ল্যানিং ছিল একটা সময় এসে আঁকাআঁকিতে বেশি সময় দেবো। যেহেতু এ বিষয়েই পড়াশোনা করেছি, তাই শিক্ষাটা কাজে লাগাতে চাই। আর ছবি এঁকে আমি নিজেও আনন্দ পাই।
নিজের ছবি প্রদর্শনীতে মিডিয়ার কাছে অনুভূতি জানাতে গিয়ে
জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত
সংসারজীবন সাড়ে তিন বছর হতে চলল। শ্বশুরবাড়ির লোকেরা এতটা আপন করে নিয়েছেন যে মনে হয় আমি এখনও নতুন বউ।
নিজের সংসারজীবন প্রসঙ্গে অভিনেত্রী তিশা
