আজ ধারাবাহিক নাটক ‘সংসার সীমান্তে’

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২০:১৪
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘সংসার সীমান্তে’। সম্পূর্ণরূপে হাসি-কান্না, সুখ-দুঃখসহ বিভিন্ন নাটকীয়তায় ভরা একটি পারিবারিক নাটক এটি। এ. আলম খানের রচনা এবং কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় ‘সংসার সীমান্তে’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আজিজুল হাকিম, মীর সাব্বির, নাদিয়া, আলভী, ওভিদ রেহান, পুতুল, শামীম জমান, শিরীন আলম, সাবেরি আলম, আলিউল হক রুমি, উর্মী, সঞ্জীব আহমেদ, আব্দুল হান্নান শেলী, কাজী বদরুল ইসলাম, গোলাম মওলা, তন্ময় ফেরদৌস, তাহিয়া, এ কে আজাদসহ আর অনেকে। নাটকটি প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। পরিবারের কর্তা আমিন সাহেবের দুই ছেলে রাসেদ ও আকাশ এবং দুই জমজ মেয়ে রিতা ও রিনা। এই পরিবারকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের গল্প।