নাইজেরিয়ায় অপহরণ

ছাত্রীদের উদ্ধারে সরকারের কাছে প্রধান শিক্ষিকার অনুরোধ

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:০৭
নাইজেরিয়ায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় তাদেরকে উদ্ধারে আরো জোর প্রচেষ্টা চালাতে সোমবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষিকা। এদিকে ৪৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করা গেলেও এখনো ৮৫ জন নিখোঁজ রয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। অন্যদিকে সোমবার দেশটির রাজধানী আবুজায় বোমা হামলার ঘটনায় ৭৫ জন নিহত হয়েছে। বোকো হারামের নেতা আবুবকর শেকাউ এক ভিডিও বার্তায় এ হামলার দায়িত্ব শিকার করেন। বার্তা সংস্থার বরাতে এ খবর জানা যায়।