উখিয়া উপজেলার কুতুপালংয়ে নবনির্মিত নবোদয় মৈত্রী বিহার উত্সর্গ ও বিহারাধ্যক্ষ জ্যোতিঃলঙ্কার ভিক্ষুর স্থবির বরণ উত্সব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিহার প্রাঙ্গণে মহাসংঘদান ও সদ্ধর্মসভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাথের ও বাংলাদেশ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনপ্রিয় মহাথের, আশীর্বাদক ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি রেবতপ্রিয় মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন, চট্টগ্রাম চান্দগাঁও সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এস. লোকজিত্ থের, উদ্বোধক ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক শ্রীমত্ কুশলায়ন থের।
বিশেষ ধর্মদেশক ছিলেন রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ করুণাশ্রী থের, লোহাঘাড়া নন্দনকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল থের ও উখিয়া শৈলেরডেবা বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু জ্যোতিরক্ষিত।
