বিটিঅ্যান্ডটিতে থেকে ২০১২ সালের আগে যাঁরা অবসরে গেছেন তাঁরা এ পর্যন্ত স্ব-স্ব ডাকঘরে গিয়ে পেনশন তুলছেন। বিটিসিএলে আমাদের ব্যস্ততম জেলা ট্রেজারি থেকে চেক সংগ্রহ করে স্ব-উপজেলায় এসে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হয় এবং জেলা সোনালী ব্যাংক থেকে টাকা কালেকশন হয়ে এলে টাকা তোলা যায়। এও একটা বিড়ম্বনা! আমাদের মধ্যে এমন লোক আছেন যাঁরা শারীরিকভাবে অসুস্থ কিংবা চলাফেরা করতে পারেন না। এছাড়া অবসরপ্রাপ্তদের সামান্য টাকার মধ্যে যাতায়াত বাবদ ২০০-৩০০ টাকা খরচ করতে হয়। তাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমাদের পেনশনারদের দুর্ভোগ লাঘবে আগের মতো ডাকঘর থেকে টাকা তোলার সুযোগ দিতে বিনীতি আবেদন জানাচ্ছি।
শ্রী গোপাল চন্দ্র সরকার,
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
