সংস্কারের জন্য তিন ভেন্যুকে সময় দিল বাফুফে

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:৫৭
গত সপ্তাহে বাফুফের পাঁচ কর্মকর্তা ফুটবলে দেশের তিনটি ভেন্যু পরিদর্শন করে এসেছেন। যেসব সমস্যা দেখেছেন তারা। সেগুলো সংস্কার করে মাঠ খেলার উপযোগী করতে সময় বেঁধে দিয়েছে। চট্টগ্রাম ও গোপালগঞ্জকে সময় দিয়েছে ২৬ এপ্রিল পর্যন্ত। আর ফেনীকে সময় দেয়া হয়েছে ৩ মে পর্যন্ত। সংস্কার শেষে বাফুফে পুনরায় ভেন্যু পরিদর্শন করবে। সবুজ সংকেত দিলে পেশাদার লিগের চলতি দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পুনরায় পরিদর্শনের কথা বলা হলেও নতুন কথা হচ্ছে সময় বেঁধে দেয়াটা চূড়ান্ত হয়েছে। কাল লিগ কমিটির সভা শেষে কর্মকর্তারা জানিয়েছেন গোপালগঞ্জ, ফেনী এবং চট্টগ্রামের মাঠ মাপে ঠিকই আছে। নিয়মের বাইরে নেই। অথচ বাফুফে যখন ভেন্যু পরিদর্শনে গিয়ে বলেছিলেন গোপালগঞ্জের মাঠ সঠিক মাপে নেই। কাল বাফুফে জানিয়েছেন মাঠের মাপ ঠিকই আছে। ৫ লাখ টাকা খরচ করে হেলিকপ্টার যোগে ভেন্যু পরিদর্শন করতে গিয়ে যদি ভুল রয়েই যায় এই দায়িত্ব কার। মাঠের মাপটাই সঠিকভাবে বের করতে পারেনি বাফুফের লিগ কমিটি। ঢাকায় এসে জানতে পারেন মাঠের মাপ ঠিকই আছে। অন্যান্য সমস্যা দূর করতে হবে। গোপালগঞ্জে নির্ধারতি কিছু সমস্যা দূর করতে হবে বলে জানিয়েছে ফেডারেশন। আর চট্টগ্রামে মাঠের মাঝকানে একটা ক্রিটে পিচ রয়েছে। সেটা তুলে কিংবা পিচে ঘাষ জন্মাতে হবে। ন্যাড়া পিচে খেলা সম্ভব হচ্ছে না। ফেনীতে একটু সমস্যা বলে জানিয়েছে বাফুফে। এই ভেন্যুতে খেলা হয় কিন্তু স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে। মাঠে ঘাষ নেই। ড্রেসিং রুম নেই, রেফারি ড্রেসিং রুম নেই, খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নেই, মাঠে সাইড বেঞ্চ নেই। এসব সমস্যা সমাধান করে খেলা মাঠে গড়ানোর উপযোগী করতে বলা হয়েছে। তারপর সেখানে পেশাদার লিগের খেলা হবে।