তালায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:০১
সাতক্ষীরার তালা উপজেলায় সূর্যমুখী চাষের সফলতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি ফতেপুর গ্রামে ১৫.২৮ একর সূর্যমুখী ব্লক পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। চাষীরা জানান, তারা আগের ফসলের তুলনায় সূর্যমুখী চাষে অনেক বেশি লাভের আশা করছেন। আশপাশের অনেক কৃষক নতুনভাবে এই চাষে আগ্রহ প্রকাশ করেছেন। ব্র্যাকের তালা উপজেলা ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা জানান, তালা উপজেলা আটঘরা, কৃষ্ণকাটী, ফতেপুর, নলতা ও হরিশচন্দ্রকাটী গ্রামে সর্বমোট ১১৯ একর সূর্যমুখী চাষ হয়েছে। গত বুধবার বিকালে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার মোঃ সামছুল আলম, ব্র্যাকের তালা এরিয়া ম্যানেজার মোঃ আলিমুজ্জামান প্রমুখ।