কালবৈশাখীতে দেড় সহস্রাধিক মুরগির প্রাণহানি

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৪
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২টি পোল্ট্রি খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি ঘটেছে অন্তত দেড় সহস্রাধিক মুরগির। এতে খামার মালিকদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চরচারতলা গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে চরচারতলা গ্রামের উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি হাজী মোঃ সামাদ আলীর ২ হাজার মুরগির একটি খামার ও একই গ্রামের মো. ছিদ্দিক মিয়ার সহস্রাধিক মুরগির একটি খামার প্রচণ্ড বাতাসে বিধ্বস্ত হয়। এতে ২টি খামারের প্রায় দেড় সহস্রাধিক মুরগি মারা যায়।