নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ বিভাগ এবং এনএসইউ পাবলিক হেলথ্ ক্লাবের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে রবিবার বসুন্ধরা ক্যাম্পাসে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলি, এনএসইউ উপাচার্য ড. আমিন সরকার, লাইফ সায়েন্স অনুষদের ডীন ড. সিরাজুল ইসলাম, পাবলিক হেলথ্ বিভাগের প্রধান ড. জি ইউ আহসানসহ শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নেয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ড. খালেদ হাসান, কান্ট্রি প্রতিনিধি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।-প্রেস বিজ্ঞপ্তি