জয়নুল স্মৃতি বৃত্তি প্রদান

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২২:২৬
বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত জয়নুল স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সমিতির সভাপতি মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাকশিসের মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৪ শতাধিক ছাত্র-ছাত্রীকে জয়নুল স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি