টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজে অস্ত্র নিয়ে ছাত্রলীগের মহড়া

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২৩:১১
জেলার সরকারি সা’দত কলেজে অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কলেজ ক্যাম্পাসকে ছাত্রদল ও ছাত্রশিবিরমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার পুলিশের সামনেই তারা এই মহড়া দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অস্ত্র নিয়ে মিছিল সহকারে ক্যাম্পাসে প্রবেশ করেন। অস্ত্র বহনকারী ছাত্রলীগ নেতাকর্মীদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।