চীনের কুনমিং সিটির মেয়রকে সিসিসির সংবর্ধনা

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২৩:২৬
গণচীনের কুনমিং মিউনিসিপ্যাল পিপল’স গভর্নমেন্টের মেয়র লি ওয়েনরংকে সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। গতকাল সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র এম মনজুর আলম। মেয়র মনজুর আলম বলেন, চট্টগ্রাম ব্যবসায়-বাণিজ্যের জন্য আদর্শ এলাকা। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রামকে প্রাচীনকাল থেকে বণিক শ্রেণী ব্যবসায়-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে আসছে। চীন ও বাংলাদেশ একে অপরের বন্ধু। আমরা উভয় দেশের সুসর্ম্পক ও বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে চাই। কুনমিং সিটির মেয়র লী ওয়েনরং বলেন, চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্য, মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, ভ্রাতৃ প্রতিম দুই দেশের গুরুত্বপূর্ণ দুই শহরের মধ্যে বিদ্যমান সর্ম্পক আগামী দিনে আরো সুদৃঢ় হবে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।