প্রধান শিক্ষক
গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার সাবলীল নেতৃত্ব প্রতিষ্ঠানটির পথচলা করেছে আরো গতিময়। বিদ্যালয়টির বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। এই বিদ্যালয় থেকে গত তিন বছরে প্রায় আড়াইশ শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। জেএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে একশ এগারো শিক্ষার্থী। পাঠক্রমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠক্রমিক বিভিন্ন প্রতিযোগিতায়ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বেশ সুনাম অর্জন করে চলেছে। সাপ্তাহিক পরীক্ষা, নিয়মিত পাঠদান, কম মেধাবীদের গুরুত্ব সহকারে তত্ত্বাবধায়ন, সামাজিক সচেতনতা সৃষ্টি— বিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্যের প্রমাণ রাখে।
