ক্যা ম্পাসের টুকরো খবর

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০২
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্প্রতি ‘ফটোগ্রাফি অ্যান্ড ফটোজার্নালিজম’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের মিডিয়া ক্লাবের উদ্যোগে দিনব্যাপি এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। সভাপতিত্ব করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির। রফিকুজ্জামান রুমানের পরিচালনায় ওয়ার্কশপে মুখ্য আলোচক ছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট ফটো সাংবাদিক রফিকুর রহমান এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হাসান। ওয়ার্কশপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান। এলোকেশী হাইস্কুল ক্যাম্পাস প্রতিবেদক চৈত্র পেরিয়ে পয়লা বোশেখের প্রচন্ড খড়তাপে এলোকেশী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সজাগের কর্মী, বিদেশী অতিথি, সাংবাদিকসহ সজাগের পরিচালক আব্দুল মতিন স্বস্ত্রীক সমবেত হন ধামরাই জলসীন এলোকেশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের শতাধিক বছরের পুরোনো বটবৃক্ষের শীতল ছায়ায়। জনসংযোগ কর্মকর্তা মর্তুজ আলীর ব্যবস্থাপনায় সবার জন্য আয়োজন ছিল চমত্কার বাঙ্গালী খাবারের। অতিথি হয়ে এসেছিলেন বর্তমান এমপি এম এ মালেক ও সাবেক এমপি বেনজীর আহমদ, আব্দুল লতিফ, রেহেনা আক্তার, আঃ রশিদ প্রমুখ। শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজ ক্যাম্পাস প্রতিবেদক শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের ৩৪ বছর পূর্তি উপলক্ষে সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজ আয়োজিত ‘কর্মমূখী শিক্ষার গুরুত্ব শীর্ষক’ আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া এবং স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক জি এম জহিরুল আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ এম. এ. সাত্তার। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির আওতায় আনা হয়েছে। কারিগরি শিক্ষাও পিছিয়ে নেই।