সেদিন একটি ছোট ছেলে, নাম আকাশ। একা বসে সুন্দর একটি গল্প পড়ছিল। আকাশদের বাড়িতে সেদিন কেউ ছিল না। হঠাত্ তাদের দরজায় ঠকঠক করে কে বা কারা যেন শব্দ করল। আকাশ ছেলেটি পড়াশোনায় ভালো। খেলাধুলাতেও বেশ। সে একটু ভয় পেয়েছিল। সে ভাবল, এতো রাতে আবার কে এলো। আকাশ প্রথমে দরজাটা খুলতে না চাইলেও শেষমেশ সে মনে সাহস নিয়ে দরজা খুলল। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। দরজা খুলে দেখে একজন অপরিচিত মানুষ। লোকটি এক রাতের জন্য আশ্রয় নিতে এসেছে। আকাশ তাকে এক রাতের জন্য থাকতে দিল। লোকটি তার নাম ও পরিচয় দিল। লোকটির নাম সবুজ। আকাশ তাকে জিজ্ঞেস করল, ‘তোমার নাম সবুজ কেন ভাই?’ সবুজ বলল, কেন ভাই? আমার নামটা বুঝি তোমার পছন্দ হয়নি? আচ্ছা যাই হোক, আমার নাম সবুজ, কারণ আমি প্রকৃতিকে ভালোবাসি। আর প্রকৃতিতো সবুজ গাছে ভরা থাকে তাই না? আকাশ বলল, “হ্যাঁ, আর তুমি যে বললে তোমার নাম আমার পছন্দ হয়নি, তা নয়। তোমার নাম খুব চমত্কার। আকাশ ও সবুজ গল্প করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সবুজ আকাশের কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে গেল। কয়েকদিন পর দুইজনের আবার দেখা হলো। তখন সবুজ আকাশকে তার বাড়িতে নিয়ে গেল। এভাবে এক সময় আকাশ ও সবুজের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হলো।
নাফিয়া ইকবাল
পঞ্চম শ্রেণি
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী।
