মিষ্টি নিয়ে রঙিন হাঁড়ি বৈশাখ এলে ছুটবে বাড়ি। মিষ্টি ভাগে বিবাদ বাড়ে কেউ বা জোরে বেশিই কাড়ে! বাতাস এলে আউলা বেশে তখন থামে ঝগড়া শেষে। ওসব তবু খুশিই লাগে খোকা-খুকুর হূদয় জাগে। সহজ ভাবে বৈশাখ এসে শুভদিনটা রাখুক হেসে।