গানে গানে বর্ষবরণ পান্তা খাওয়ার ধুম খুব সকালে কর্মসূচি কাড়ে চোখের ঘুম। লাঠির খেলা সাপের খেলা ঘুড়ির ওড়া-উড়ি বোশেখ এলে হয় যে মনে দেশটা স্বপ্নপুরি। বৈশাখি গান জারি-সারি মনটা কেড়ে নেয় বোশেখ মানে গাঁয়ের মেলা দেয় বুঝিয়ে দেয়।