প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৬আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৬
চত্তির মাস চলে গেলো
এলো নব বৈশাখ
বাংলাদেশে নতুন হাওয়া
বাজে ঢোলক-ঢাক।
মেলায় দেখি মাটির পাত্র
আছে তালের পাখা
বিন্নিধানের খই আর
মুড়ি-মুড়কি রাখা।
নাগর দোলায় চড়বে সবাই
আরো খোকা-খুকু
খুশির ছোঁয়ায় রঙিন হলো
বিকেলের আলোটুকু।