বোশেখে

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৬
কারোর মাথায় ফুলের টুপি গলায় ফুলের মালা রঙিন শাড়ি ফুলের কাঁকন পরছে বোশেখ-বালা। কেউ পরেছে কাঁচের চুড়ি ঝিনিক ঝিনিক ঝিনা টাকঢুমা ঢুম ঢোলক বাজে বাজে পাতার বীণা। পুরান বছর বিদায় নিয়ে নতুন বছর আসে নতুন সুখে বঙ্গজাতি খিলখিলিয়ে হাসে। বোশেখ মেলায় নাগরদোলায় মন খুশিতে দোলে পুতুল নাচের দৃশ্য দেখে দুঃখকে যায় ভুলে। সারাবছর সুখে থাকার আশা করে লালন পয়লা বোশেখ বাঙালিরা সবাই করি পালন।