বীরের দেশের বীর বাঙালি
আয়রে তোরা আয়,
জেগে ওঠার ডাক এসেছে
ওই যে শোনা যায়।
দেশের মাটি ডাক দিয়েছে
আয়রে ছুটে সবে,
আমরা যদি জেগে উঠি
বাঁচবে এদেশ তবে।
হায়না এসে এদেশ আমার
কেড়ে নিতে চায়,
আয়রে ছুটে বীর বাঙালি
দেশ বাঁচাতে আয়।
বসে থাকার নাইরে সময়
ডাক এসেছে ওই
বীরের দেশের বীর সেনারা
কইরে তোরা কই?
