আজকের রাশিফল

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৭
২৩ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার আজ ১০ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২২ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র । আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্র। শুভরত্ন: পান্না ও হীরা। প্রকৃতিগতভাবে:আপনি অসাধারণ, অনুসন্ধিত্সা বিচার বিশ্লেষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী। ধ্যান-ধারণায় মৌলিকত্ব আছে। তবে অন্যের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হওয়ার প্রবণতা আছে। তাই চমকপ্রদ কাজ করেও যথাযথ স্বীকৃতি নাও পেতে পারেন। সকল সমস্যা সমাধান করার ক্ষমতা আছে। নিজস্ব পরিকল্পনা অনুসারে নিজের নেতৃত্ব নিজে গ্রহণ করলে বেশি সফল হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট জেমস বুকানন, ফিল্ড মার্শাল এলেনবি, বিজ্ঞানী ম্যাক্স ল্যান্ধ, অভিনেতা লী মেজরস প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ অকারণ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে । বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে কিছু অর্থ হাতে আসতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। কোনো ভালো কাজে অর্থ ব্যয় হতে পারে। বিপরীত লিঙ্গের কারো প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। রাজনৈতিক কোন তর্ক-বিতর্কে না জড়ালেই ভালো করবেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। বাহুল্য ব্যয়ের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ভাই-বোনদের কারো কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ পারিবারিক কোনো ঝামেলা থাকলে তা মিটে যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তিবোধ করতে পারেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসা ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। অন্যের জন্য কিছু করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রতারিত হওয়ার আশংকা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্য লাভ যোগ আছে। বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। উদ্যোম ও পরিশ্রম সাফল্যকে নিশ্চিন্ত করতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বিপরীত লিঙ্গের লোক থেকে সচেতন থাকুন। অচেনা মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো যাবে। ভাই বোনদের কোনো সংবাদ আনন্দদায়ক হতে পারে। কোনো বন্ধু দ্বারা ক্ষতির আশংকা আছে। আজ কোনোভাবেই ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন। কোনো আত্মীয়ের সমস্যার সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কাজকর্মে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ প্রতারিত হবার আশংকা আছে। পারিবারিক কোনো বিষয়ে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। বাণিজ্যিক কার্যক্রমে আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ভাই বোনদের কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকলে ভালো করবেন। আর্থিক লেনদেনে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বেসরকারি চাকরিতে কর্মপরিবেশ ভালো থাকবে না। সরকারি চাকরিতে ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। বেকারদের কর্মসংস্থান-এর প্রচেষ্টা সফল হতে পারে। যে কোনো ধরনের উত্তেজনা শরীরের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রাপ্তি যোগ আছে। মিতব্যয়ী হবার চেষ্টা করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অকারণে ব্যস্ততা পরিহার করুন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দিক ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি অবসান হতে পারে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।