:আমাকে ১০০ টাকা ধার দেবে?
:দিতে পারি। কবে ফেরত দেবে?
:তিন দিন পর।
:যদি না দাও তা হলে কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলব না।
:তা হলে ৫০০ টাকা দাও।
এক বন্ধু আরেক বন্ধুকে বলল, তুই আর মেয়েদের বিষয়ে কতটাই বা জানিস। তুই তো এখনো বিয়েই করিসনি?
উত্তরে দ্বিতীয় বন্ধুটি বলল, ‘আরে ভালোভাবে জানি বলেই তো বিয়ে করিনি!’
পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিজেদের নতুন ফ্ল্যাটে ওঠার পর মেয়ে তার মায়ের কাছে জানতে চাইল, ‘এই বাড়িটা কাদের আম্মু?’
উত্তরে মা জানালেন, ‘এই বাড়িটা আমাদের সোনামনি। এটা তোমার আব্বু আমাকে গিফট করেছে।’
‘কিন্তু এত বড় গিফট দেওয়ার জন্য অত বড় র্যাপিং পেপার আব্বু কোথায় পেল?’ জানতে চাইল মেয়েটি।
ছেলে :বাবা, মনে আছে, তোমাকে যে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল সেই ঘটনাটা আমাদের একবার বলেছিলে?
বাবা :হ্যাঁ, কিন্তু আজ আবার সে কথা কেন?
ছেলে :না, ভাবছি ইতিহাস কীভাবে ঘুরে ঘুরে আসে!
স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন—কাল তোমার জন্মদিন উপলক্ষে এই নেকলেসটা এনেছি।
কিন্তু বৌ অনুযোগে করে করে বলে—কিন্তু তুমি না বলেছিলে এবার একটা টিভি উপহার দেবে।
উত্তরে স্বামী বললেন, ‘হ্যাঁ বলেছিলাম। কিন্তু ইমিটেশনের টিভি যে এখনো বাজারে পাওয়া যায় না!
