সুস্থ আছেন নায়করাজ। জানালেন তার সন্তান অভিনেতা সম্রাট। তবে ডাক্তার বাইরের মানুষের সাথে কথা বলতে একেবারেই নিষেধ করেছেন নায়করাজকে। এরপরও রাজ্জাক তার নিজস্ব প্রোডাকশনের ছবি ‘কার্তুজ’-এর খবর নিচ্ছেন ছেলেদের কাছ থেকে।’ পরিচিত কলিগদের সাথেও কথা বলছেন। অভিনেতা সম্রাট জানালেন, ‘আসলে বাবা কাজপাগল। তাই এমনিতে অতিরিক্ত কাজের প্রেশার নিয়ে ফেলেছিলেন। সেই কারণেই আমরা এখন খুব নজরদারিতে রাখছি, তবু যেন আমাদের ‘কার্তুজ’ ছবিটার জন্য তার টেনশনইটাই বেশি। ঘরে ফিরলেই ছবি, শুটিং, কাজের অগ্রগতি এসব নিয়ে যখন জানতে চান। তখনই বোঝা যায় আসলে সারাক্ষণ নিজের কাজের ভেতরেই ডুবে থাকেন। ঘরের ভেতরে বিশ্রামে থাকলেও মনটা তার সিনেমাতেই পড়ে আছে। তবে শারীরিকভাবে বাবা একদম সুস্থ এখন।’
