একটা সত্যিকারের গল্প নিয়ে তৈরি করছি আমার ‘মরীচিকা’ ছবিটি। এর আগে ‘চোরাবালি’তে অ্যাকশন থ্রিলার থেকে বেরিয়ে নতুন ধারার ছবি করছি। এই ছবিতে অন্য এক রনিকে পাবে দর্শকেরা।
নিজের পরিচালনায় নতুন ছবি 'মরিচীকা'র ঘোষণায় নির্মাতা রেদওয়ান রনি
ওরা সংসার সন্তান নিয়ে সুখে স্বাচ্ছন্দে আছে, এটা আমার জন্যও আনন্দ সংবাদ। এর সাথে তো আমার বিয়ের সম্পর্ক নেই। সবার জীবনই একই ছন্দে এগোবে এমন তো কোনো কথা নেই। আমার পাত্রকে অবশ্যই শিক্ষিত ও মার্জিত হতে হবে। অঢেল টাকা না থাকলেও চলবে। তেমন পাত্র পাচ্ছি না বলেই হয়তো হচ্ছে না। বিয়ে তো পুরোটাই নিয়তি।
সমসাময়িক সহ শিল্পীদের বিয়ে প্রসঙ্গে চিত্রনায়িকা পপি
‘আমি প্রিয়াংকা চোপড়ার মতো গান না জেনেও নেচে গেয়ে স্টেজ শো পাওয়ার জন্য গান করছি না। জাতিসংঘের মুক্ত মানবাধিকার ও সমবণ্টনের শুভেচ্ছাদূত হিসেবে সামাজিক একটি কাজে অংশ নিতেই বিশেষ অনুরোধে সমাজ সচেতনতার একটি গান গাইছি।’
গায়িকা হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি
