মার্কেজ স্প্যানিশ ভাষার সর্বকালের সেরা লেখক

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:১৩
নোবেল পুরস্কার বিজয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মৃত্যুতে মেক্সিকো ও কলম্বিয়া এক সার্বজনীন স্মরণ সভার আয়োজন করে। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এ স্মরণ সভায় কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো উপস্থিত ছিলেন। মার্কেজ তিন দশক ধরে মেক্সিকো সিটিতে বসবাস করতেন। যদিও এর আগে কলম্বিয়ার ক্যারিবিয়ান অঞ্চলের আরাকাতকা শহরে তার জন্মভূমিতে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। মার্কেজকে স্প্যানিশ ভাষার সর্বকালের অন্যতম সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়। জাদুবাস্তবতার কৌশলে রচিত ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড’ (একশ’ বছরের নিঃসঙ্গতা) উপন্যাসের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান। ১৯৬৭ সালের এই উপন্যাসটি বিশ্বব্যাপী ৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। মার্কেজ ৩০ বছর ধরে মেক্সিকোতে বসবাস করছিলেন। দুই বছর আগে মার্কেজের ভাই জাইম গার্সিয়া মার্কেজ জানিয়েছিলেন, গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ ক্রমেই স্মৃতিশক্তি হারাচ্ছেন। গত বৃহস্পতিবার মার্কেজ মেক্সিকো সিটিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।