দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:১৩
গত সপ্তাহে সংঘটিত দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। ফেরিতে মোট ৪৭৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনার দিন ১৭৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত ১৯৮ জন যাত্রী নিখোঁজ রয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে জিন্দু বন্দরে রাখা হয়। ফেরিটি স্কুলের আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রাজধানী সিওলের নিকটবর্তী বন্দর ইনচিওন থেকে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জিজুতে যাত্রা করার দু’ঘন্টার মধ্যে পানিতে ডুবে যায়।