পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ার জেলার বাদাবের শহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। —খবর টাইমস অব ইন্ডিয়ার।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাজিব উর রেহমান বলেন, হামলাকারীরা টহলরত পুলিশের ওপর হামলার জন্য পূর্ব থেকে ওত পেতে থাকে। পুলিশ সদস্যরা একটি গাড়িতে করে সেখানে গেলে তাদের হামলায় ঘটনাস্থলে পাঁচ পুলিশ সদস্য ও তাদের এক গাড়ি চালক নিহত হন। পুলিশ কর্মকর্তা বলেন, যখন তারা হামলার শিকার হন তখন তারা তড়িগড়ি করে অন্য স্থান দিয়ে যাওয়ার চেষ্টা করেন।
