সোনারগাঁওয়ে পাওয়ার প্লান্ট বিদ্যুত্ কেন্দ্রে অগ্নিকাণ্ড

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:২২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট এলাকায় ‘মেঘনা ঘাট পাওয়ার প্লান্ট’ ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত্ কেন্দ্রে গত সোমবার রাতে বিকট শব্দে বিস্ফোরণের পর পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিদ্যুত্ কেন্দ্রটিতে উত্পাদন বন্ধ রয়েছে। পাওয়ার প্লান্টের হেড অব ডিপার্টমেন্ট ম্যানেজার সাদিক মাসুম জানান, অগ্নিকাণ্ডের পর এ বিদ্যুত্ কেন্দ্রের তিনটি ইউনিটে বিদ্যুত্ উত্পাদন বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রীডে সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। আগুনে বেশ কিছু মেশিনারীজ পুড়ে গেছে। নারায়ণগঞ্জ, ডেমরা ও দাউদকান্দির ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়ের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।