পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত ১০ দিন ধরে মাহাবুব মুন্সী নামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র রহস্য জনকভাবে নিখোঁজ রয়েছে। গত ১১ দিনেও তার কোন খোঁজ মেলেনি। নিখোঁজ ওই স্কুল ছাত্র ভাণ্ডারিয়ার মাটিভাংগা গ্রামের মো. ইউনুস মুন্সীর ছেলে। সে স্থানীয় মোসলেম মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে লেখাপড়া করছে। ভুক্তভোগী পরিবারের দাবি তাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অপহরণ করেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল সকালে স্কুল ছাত্র মাহাবুব বাড়ি থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান স্কুল ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
