ঠাকুরগাঁও গণহত্যা দিবস আজ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:২৩
ঠাকুরগাঁও সদর উপজেলার জাঠিভাঙ্গা গণহত্যা দিবস আজ। এই দিনে আশ-পাশের ৫শ’ স্বাধীনতাকামী যুবককে ধরে নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে পাথরাজ নদীর পাড়ে রাজাকারদের সহায়তায় হত্যা করা হয়। সেই গণহত্যায় আত্মদানকারিদের স্ত্রীরা বেঁচে আছে অর্ধাহারে অনাহারে। ১৯৭১ সালের ২৩ এপ্রিল। একাত্তরের এই দিনে জাটিভাঙ্গায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তার এদেশীয় দোসররা এখানে একই সঙ্গে তিন হাজারেরও বেশি নিরীহ মানুষকে হত্যা করে। চকহলদি, জগন্নাথপুর, সিঙ্গিয়া ও বাসুদেবপুরসহ ১২ গ্রামের শত শত মানুষকে পাঞ্জাবীরা লাইন করে মেশিন গানের গুলিতে হত্যা করে। গণহত্যায় আত্মদানকারিদের ৩ শতাধিক বিধবা বেঁচে আছে খেয়ে না খেয়ে। বয়সের ভারে নুইয়ে পড়লেও আজো অনেকেই বয়স্ক বা বিধবা ভাতার বাইরেই রয়ে গেছে। তারা আজো ভোলেনি সেই নারকীয় গণহত্যার কথা। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে আজও তারা বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।