মুক্তাগাছায় হানাদার বাহিনীর গণহত্যা শুরু হয় আজ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:২৮
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ১৯৭১ সালের ২৩ এপ্রিল পাক হানাদার বাহিনী জামালপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে মুক্তাগাছায় প্রবেশ করে এবং রাস্তার দু’পাশের জনবসতির উপর পাকবাহিনীর কনভয় থেকে মুহুর্মুহু গুলিবর্ষণ চালায়। বাড়িতে বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। শহীদ হন অসংখ্য মুক্তিকামী জনতা। সূচনা হয় মুক্তাগাছার বুকে পাকবাহিনীর দীর্ঘ ৯ মাসের হত্যাযজ্ঞের। সৃষ্টি হয় অসংখ্য বদ্ধভূমির। স্বাধীনতার পর থেকে বহুস্থানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদদের স্মরণে ভাষ্কর্য ও স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। অনেক বদ্ধভূমি সংরক্ষণও করা হয়েছে।