এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপসের ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ভিয়েতনামের ২৬২১ রেটিংপ্রাপ্ত গ্র্যান্ড মাস্টার নগুয়েন নগক ত্রং সনকে হারিয়েছেন। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় জিয়া কালো ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইন পদ্ধতির খেলায় চমত্কার এন্ড গেম খেলে ৬৪ চালে জয়ী হন। জিয়া ৫ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ৬ জনের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মহিলা বিভাগে ফিদে মাস্টার নাজরানা খান ইভা চিনের আন্তর্জাতিক মহিলা মাস্টার গুতিয়ানলুর সাথে ড্র করেন। ইভা ৫ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।
