আশা ইউনিভার্সিটিতে ‘লাইফ বিহাইন্ড গারবেজ’-এর প্রিমিয়াম শো অনুষ্ঠিত

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:২৭
সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ডকুমেন্টরি ফিল্ম ‘লাইফ বিহাইন্ড গারবেজ’-এর প্রিমিয়াম শো অনুষ্ঠিত হয়। দেশের সুইপার জনগোষ্ঠীর জীবন-জীবিকার ওপর নির্মিত এই প্রামাণ্যচিত্রটি তৈরি করে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থীরা। এর পরিচালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যায়েদ সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, ড. আহসান হাবীব, ব্যারিস্টার সারা হোসেন, জয়ন্ত চট্টপাধ্যায়, রাশেদুল হাসান।