গ্যাস্ট্রো লিভার হসপিটাল ও ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:২৮
গতকাল রাজধানীর পূর্ব রাজাবাজারে (পশ্চিম পান্থপথ) গ্যাস্ট্রো লিভার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নিজস্ব ভবন উদ্বোধন করেন হসপিটাল ও বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান। উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের ভাইস চেয়ারম্যান মিসেস সেলিমা বেগম, গ্যাস্ট্রো লিভার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, এম আর এস ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুর রহমান, কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজবার রহমান। বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব বদিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং মো. শামছুল হক ভুঁইয়া এমপি। -প্রেস বিজ্ঞপ্তি