আব্দুল খালেক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের মাইজহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭০) শারীরিক অসুস্থতায় মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
