ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তা অপহরণ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৪
সোমবার রাতে ইসলামী ব্যাংকের ময়মনসিংহ প্রধান শাখার কর্মকর্তা ইলিয়াস উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার সঙ্গী ব্যাংকের অপর কর্মকর্তা হায়দার আলীকেও অপহরণ করার চেষ্টা করা হয়। সোমবার রাতে শহরের গোলপুকুর পাড় এলাকার একটি মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হন ব্যাংক কর্মকর্তা ইলিয়াস উদ্দিন ও হায়দার আলী। বাসায় ফেরার সময় একটি মাইক্রোবাসে করে ৭ থেকে ৮ জন লোক ইলিয়াস উদ্দিনকে উঠিয়ে নিয়ে যায়। ময়মনসিংহ ইসলামী ব্যাংকের ম্যানেজার বশির আহমেদ জানান, হায়দার আলী কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা করেছেন।