ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নলছিটি উপজেলা যুবলীগ নেতা মোত্তাকি বিল্লাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মোত্তাকি বিল্লাকে স্থানীয়রা উদ্ধার করে সোমবার রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি করা করেছে । নলছিটি থানায় মামলা করা হয়েছে।
গত ১৫ এপ্রিল রাতে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বৈশাখী মেলায় রুহুলের ছোট ভাই সনু ৮/১০ জন বখাটে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইভটিজিং করায় তাদেরকে মারধর করে মোত্তাকি বিল্লা পুলিশে সোপর্দ করে। এর জের ধরে রুহুল আমীন ও তার দলবল সোমবার রাতে মোত্তাকি বিল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
