এই না হলে চোর!

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৫
বাংলায় একটি প্রবাদ আছে, চোর না শোনে ধর্মের কাহিনী। চোরকে যতোই শাস্তি দেওয়া হোক না কেন তাকে নিয়ন্ত্রনে আনা অত সহজ নয়। অন্তত নিউজার্সির এক চোরের ক্ষেত্রে এই প্রবাদ যে শতভাগ সত্য তা বলা যায়! কারন জেল থেকে বের হয়ে একই অপরাধ করলো সে! মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সে ক্রিস্টোফার মিলার ১৯৯৯ সালে টমস নদীর কাছে হুপার এভিনিউ’র স্ট্রাইড রাইট জুতার দোকানে জোরপূর্বক ঢুকে কর্মচারীদের মারধর অর্থ লুট করে নিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার পনের বছর জেল হয়। বয়সও চল্লিশে উন্নীত হয়। সমপ্রতি সে মুক্তি পায়। কিন্তু আশ্চর্যের বিষয়, মুক্তির পরদিনই সে একই জুতার দোকানে যেয়ে আবার একইভাবে চুরি করে! সে প্রায় চারশত মার্কিন ডলার চুরি করে নিয়ে যায়। এমনকি দোকানের কর্মচারীদের মোবাইল ফোনগুলোও নিয়ে যায়। এই না হলো সত্যিকারের চোর!- ইউপিআই।